Notice Details

  • College Order
  • October 2022, 01

Kamil Admission

কামিল মাস্টার্স ১ম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি এতদ্বারা রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে - ২০১৯ ও ২০২০ সালে ফাজিল ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে (২বছর মেয়াদী) কামিল (হাদীস, তাফসীর,ফিকাহ ও আদব) শ্রেণীতে ১ম পর্বে ভর্তি ও রেজিষ্ট্রেশন করা হবে। সুতরাং ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ২২/০৯/২০২২ইং থেকে ২০/১১/২০২২ইং তারিখের মধ্যে মাদরাসার অফিসের সাথে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভর্তির সময় প্রদেয় কাগজপত্রঃ ১। দাখিল,আলিম ও ফাজিল পরীক্ষার পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসা পত্র। ২। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি । ৩। পিতা,মাতার এন আইডি ও শিক্ষার্থীর জন্মনিন্ধন কার্ডের ফটোকপি ।

Back To Notices